Friday, July 15, 2016

এই যুবক বল কি তুমি?

এই যুবক বল কি তুমি?
তুমি তোমার প্যান্ট টাখনুর উপরে পরবে না মানে?
তুমি যদি মুসলমানের সন্তান হও তুমি যদি নিজেকে মুসলিম দাবি কর তাহলে প্যান্ট টাখনুর উপরে পরতে তুমি বাধ্য ৷
এই যুবক! 
মায়ের কথায় ধর্ম চলে না,
বাপের কথায় ধর্ম চলে না,
বৌয়ের কথায় ধর্ম চলে না,
তোমার মসজিদের ঈমাম সাহেবের কথায় ধর্ম চলে না ৷
ধর্ম চলে ওহী দিয়ে ৷
ধর্ম রাসূলের(সা) কথায় চলে ৷
প্যান্ট টাখনুর নিচে তুমি যত বছর যত মাস যত দিন যত ঘণ্টা যত মিনিট দুনিয়ায় থাকবে তোমার আমল নামায় কবিরা গুনাহ যোগ হতে থাকবে ৷
এই পাপ প্যান্ট টাখনুর উপরে পরে ঠেকাতে পারবে ৷
তুমি রাসূলের (সা) অবাধ্য হওয়ার সাহস পাও কোথায়?
ব্যর্থতা আমার আমি মনে হয় তোমাকে বুঝাতে ব্যর্থ হচ্ছি ৷
রাসূলের অবাধ্য হয়ে কোন ইবাদত দিয়ে তুমি জান্নাত কিনতে পারবে না ৷ এটাই চূড়ান্ত ৷

No comments:

Post a Comment

সুরা: ইয়াসিন আরবি & বাংলা উচ্চারণ

সুরা: ইয়াসিন بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ আরবি & বাংলা উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম (পরম করুণাময় অতি দয়ালু আল...