Tuesday, June 27, 2017

এক নজরে দেখে নেই নামাজের মাকরুহ সমুহ

  •                                             বিসমিল্লাহির রাহমানির রহীম

                                       পরম করুনময় আল্লাহর নাম সরন করি
                                                   সগ্রহকারি মোঃ রোকন সরকার



নিচের লেখা আমলগুলির যেকোন একটি আমল করলে নামাজ মাকরুহ হবে। অনেক ইমামের মতে, একই রোকনের মধ্যে তিনটি মাকরুহ আমল করলে নামাজ কবুল হয় না। হাদীছ অনুযায়ী এ নামাজ খুশুর নামাজ হবে না।
মাকরুহ্‌ ১
ইচ্ছা পূর্বক ওয়াজিব ও ছুন্নাত তরক করা।
মাকরুহ্‌ ২
নামাজের ভেতর আঙ্গুল মটকানো।
মাকরুহ্‌ ৩
এক হাতের আঙ্গুল অন্যহাতের আঙ্গুলের মধ্যে রেখে পাঞ্জা ধরার ন্যায় ধরা।
মাকরুহ্‌ ৪
নামাজের মধ্যে হাত দিয়ে কোমর ধরা।
মাকরুহ্‌ ৫
বিনা ওজরে কুকুরের মত দু’পা সামনে রেখে চোতরের উপর বসা। 
মাকরুহ্‌ ৬
তাশাহুদ অথবা ছেজদার সময় দু'গোড়ালীর উপর বসে হাত দিয়ে মাটিতে ভর করে বসা।
মাকরুহ্‌ ৭
পুরুষের ছেজদার সময় দু’হাত মাটিতে বিছিয়ে রাখা।
মাকরুহ্‌ ৮
জামা থাকা সত্বেও খালি গায়ে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৯
বিনা ওজরে আসন পেতে বসা।
মাকরুহ্‌ ১০
পুরুষের নামাজের মধ্যে এক হাতে মাথার চুল বাধা।
মাকরুহ্‌ ১১
মাথার মাঝখান ফাঁক রেখে রোমাল বেধে নামাজ পড়া।
মাকরুহ্‌ ১২
মাথার মাঝখান ফাক রেখে পাগড়ী বাধা এবং সে অবস্থায় নামাজ পড়া। (আলমগীরী)
মাকরুহ্‌ ১৩
ছেজদার সময় এক হাতে সামনের বা পিছনের কাপড় টেনে ধরা।
মাকরুহ্‌ ১৪
মাথা বা ঘাড়ের দু’দিকে চাদর বা রোমাল ঝুলিয়ে দেয়া।
মাকরুহ্‌ ১৫
শুধু ডান কাধ বা শুধু বাম কাধের উপর কাপড় রেখে নামাজ পড়া।
মাকরুহ্‌ ১৬
কেরাত শেষ না করে রুকুতে যাওয়া।
মাকরুহ্‌ ১৭
প্রথম রাকাত থেকে দ্বিতীয় রাকাতে কেরাত লম্বা করা।
মাকরুহ্‌ ১৮
ফরজ নামাজে এক রাকাতে একই ছুরা দু’বার পড়া।
মাকরুহ্‌ ১৯
প্রথম রাকাতে যে ছুরা পড়া হয় দ্বিতীয় রাকাতে তাঁর উপরের ছুরা পড়া।
মাকরুহ্‌ ২০
প্রতি রাকাতের জন্য ছুরা নির্দিষ্ট করা।
মাকরুহ্‌ ২১
প্রথম রাকাতে এক ছুরা পড়ার পর এক ছুরা বাদ দিয়ে পরের ছুরা পড়া।
মাকরুহ্‌ ২২
ইচ্ছা করে আতরের ঘ্রান নেয়া।
মাকরুহ্‌ ২৩
কাপড় বা পাখা দিয়ে বাতাস করা।
মাকরুহ্‌ ২৪
রুকুতে হাটুর উপর হাত না রাখা।
মাকরুহ্‌ ২৫
তাশাহুদের সময় ও দু'ছেজদার মধ্যে হাতের তালু হাটুর উপর রাখা।
মাকরুহ্‌ ২৬
কিয়ামের সময় বাম হাতের উপর ডান হাত না রাখা।
মাকরুহ্‌ ২৭
হাই তোলা।
মাকরুহ্‌ ২৮
বিনা কারণে চোখ বন্ধ করে নামাজ পড়া। চোখ বন্ধ রাখলে যদি একাগ্রতা বেশী হয় তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়বে।
মাকরুহ্‌ ২৯
উপরের দিকে দৃষ্টি দেয়া।
মাকরুহ্‌ ৩০
যে কোন রোকন নিয়ম অপেক্ষা বেশী বিলম্ব করা।
মাকরুহ্‌ ৩১
কামড়ানোর আশংকা না থাকলে সাপ, বিচ্ছু, বোলতা, পিপড়া ইত্যাদী মারা। আশংকা থাকলে মারা মাকরুহ নয়।
মাকরুহ্‌ ৩২
কাপড় দিয়ে নাক মুখ বন্ধ করে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৩৩
মুখের মধ্যে কোন জিনিষ রেখে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৩৪
বিনা ওজরে শুধু কপাল দিয়ে ছেজদা করা।
মাকরুহ্‌ ৩৫
হাতের তালু সোজা রাখলে যে পরিমান পানি ধরে সে পরিমান নাপাকী নিয়ে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৩৬
পরিষ্কার কাপড় থাকা অবস্থায় ময়লা কাপড় পরে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৩৭
খালি মাথায় নামাজ পড়া।
মাকরুহ্‌ ৩৮
নামাজের মধ্যে জোরে কান্না কাটি করা।
মাকরুহ্‌ ৩৯
ক্ষুধার সময় খাওয়া বাদ দিয়ে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৪০
আঙ্গুলের কর দিয়ে নামাজের মধ্যের আয়াত বা তছবীহ পড়ার হিসাব করা।
মাকরুহ্‌ ৪১
জীব জানোয়ারের ছবির উপর ছেজদা করা।
মাকরুহ্‌ ৪২
নামাজ পড়ার জায়গায় বা তার ডানে বামে সামনে জীব জানোয়ারের ছবি থাকলে সেখানে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৪৩
আগুন সামনে রেখে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৪৪
ঘুমান লোক সামনে রেখে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৪৫
কপালে ধুলা বালি লাগলে নামাজের মধ্যে তা মুছে ফেলা।
মাকরুহ্‌ ৪৬
উপযুক্ত ইমাম থাকতে অনুপুযুক্ত ইমামের পিছনে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৪৭
মুছুল্লিদের কষ্ট অবস্থায় ইমামের লম্বা ছুরা কেরাত পড়া।
মাকরুহ্‌ ৪৮
একাগ্রতা নষ্ট হয় এমন জিনিষ সামনে রেখে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৪৯
নামাজের সামনে লোক চলাচল করার অবস্থা থাকলে ছুতরা না দিয়ে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৫০
কাউকে সামনে রেখে তার মুখোমুখি ফিরে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৫১
মছজিদের মধ্যে কোন এক জায়গা নির্দিষ্ট করে সেখানে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৫২
জামাত শুরু হলে কাতারের মধ্যে দাড়িয়ে ব্যক্তিগত ফরজ নফল বা অন্য কোন নামাজ পড়া।
মাকরুহ্‌ ৫৩
ছেজদার সময় হাত পায়ের আঙ্গুলগুলি কিবলার দিকে না রেখে অন্যদিকে রাখা।
মাকরুহ্‌ ৫৪
নিয়ত বাধার সময় হাত কানের লতি পর্যন্ত না উঠিয়ে ঘাড়ের নিচে বা কানের উপরে উঠান।
মাকরুহ্‌ ৫৫
ছেজদার সময় ইচ্ছা করে কাপড় দিয়ে পা ঢাকা অথবা কাপড় খুলে ফেলা।
মাকরুহ্‌ ৫৬
কিয়ামের মধ্যে ছেজদার যায়গা ছাড়া অন্য দিকে তাকান।
মাকরুহ্‌ ৫৭
কথাবার্তা বলছে এমন লোককে সামনে নিয়ে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৫৮
বিনা ওজরে রুকুর সময় হাটুর উপর হাত না রেখে জানুর উপর হাত রাখা।
মাকরুহ্‌ ৫৯
ছেজদার সময় মাটিতে হাত না রাখা অথবা ছেজদার সময় এক পা উচু করা।
মাকরুহ্‌ ৬০
ওজর থাকা সত্বেও জোরে কাশি দিলে বা গলা খাকরালে। বিনা ওজরে কাশলে বা গলা খাকরালে নামাজ ফাছেদ হবে।
মাকরুহ্‌ ৬১
বিনা ওজরে ছেজদায় যাওয়ার সময় মাটিতে প্রথমে হাটু না রেখে হাত রাখলে অথবা ছেজদাহতে উঠার প্রথমে হাত না উঠিয়ে হাটু উঠালে।
মাকরুহ্‌ ৬২
রুকুর সময় মাথা পিঠ বরাবর সোজা না রেখে বেশী উচু করা বা বেশী নীচু করা।
মাকরুহ্‌ ৬৩
রুকুতে যাওয়ার পরে বা ছেজদায় যাওয়ার পরে তাকবীর বলা।
মাকরুহ্‌ ৬৪
আমিন ও বিছমিল্লাহ জোরে বলা।
মাকরুহ্‌ ৬৫
কোন লোককে নামাজে আসতে দেখে তার জন্যে ইমামের কেরাত বা রুকু লম্বা করা।
মাকরুহ্‌ ৬৬
ইমামের পিছনে মোকতাদির কেরাত পড়া।
মাকরুহ্‌ ৬৭
দু’কানে হাত উঠাবার সময় মাথা নিচু করা বা পিছনের দিকে ঘাড় বাকা করা অথবা দু’কাধের উপর হাত না উঠিয়ে তাকবীর বলা।
মাকরুহ্‌ ৬৮
ছেজদার সময় বগলের সাথে হাত মিশিয়ে দেয়া।
মাকরুহ্‌ ৬৯
ইমাম হাজির না থাকাবস্থায় ইকামাত বলে তার জন্যে দাড়িয়ে দেরী করা।
মাকরুহ্‌ ৭০
কাতারের পিছনে থেকে আল্লাহু আকবার বলে কাতারে ঢুকে পড়া।
মাকরুহ্‌ ৭১
বিনা ওজরে রুকু ছেজদার মধ্যে পিঠ সোজা না রাখা।
মাকরুহ্‌ ৭২
দাড়ান ও বসা অবস্থায় পিঠ সোজা না রাখা।
মাকরুহ্‌ ৭৩
জুমা, জোহর, আছরের নামাজে ইমামের ছেজদার আয়াত পড়া।
মাকরুহ্‌ ৭৪
বিনা ওজরে দেয়ালে বা অন্য কিছুর সঙ্গে টেক/হেলান দিয়ে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৭৫
বিনা ওজরে শরীর চুলকান বা শরীরের কাপড় ছেড়ে দেয়া।
মাকরুহ্‌ ৭৬
রুকু ছেজদার মধ্যে অথবা তাশাহুদ পড়ার মধ্যে কেরাত পড়া।
মাকরুহ্‌ ৭৭
ত্রিশুলের দিকে ফিরে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৭৮
ছেজদার জায়গা হতে পাথর বা ঢেলা সরান।
মাকরুহ্‌ ৭৯
দু’হাতের জামার হাতা গুটিয়ে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৮০
কাতারে ফাঁক থাকা অবস্থায় পিছনে দাড়ান। কাতারে ফাক না থাকলে জোর করে কাউকে সরিয়ে দিলে।
মাকরুহ্‌ ৮১
ইমাম একা একা উচু জায়গায় দাড়ালে।
মাকরুহ্‌ ৮২
নামাজের মধ্যে কপালের ধুলা বা ঘাম মুছে ফেলা।
মাকরুহ্‌ ৮৩
নামাজের মধ্যে থেকে থুথু ফেলা।
মাকরুহ্‌ ৮৪
ইমামের জোহর, মাগরিব, এশার যে কোন ফরজ নামাজ বাদে সেখান থেকে সরে না যেয়ে অন্য নামাজ পড়া।
মাকরুহ্‌ ৮৫
ফজর ও আছর নামাজের ছালাম ফিরানোর পর ইমামের মোকতাদীর দিকে ফিরে না বসা।
মাকরুহ্‌ ৮৬
পেশাব পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া।
মাকরুহ্‌ ৮৭
নামাজের মধ্যে ছালাম ব্যতীত দু’দিকে মুখ ফিরান।
মাকরুহ্‌ ৮৮
রাস্তার উপর, গোছলের জায়গায়, পেশাব পায়খানার জায়গায়, নাপাক জিনিষের নিকটে ও কবর স্থানে নামাজ পড়া।

No comments:

Post a Comment

সুরা: ইয়াসিন আরবি & বাংলা উচ্চারণ

সুরা: ইয়াসিন بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ আরবি & বাংলা উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম (পরম করুণাময় অতি দয়ালু আল...