বিসমিল্লাহির রাহমানির রহীম
পরম করুনময় আল্লাহর নাম সরন করি
সগ্রহকারি মোঃ রোকন সরকার
-----------------------------------🔸প্রশ্নঃ
আমাকে ক্ষমা করবেন যদি এই প্রশ্নটা আপনার কাছে আপত্তিকর মনে হয়, কিন্তু ইসলামের জ্ঞান অন্বেষণ করতে গিয়ে আমরা লজ্জা পেলে চলবে না, কারণ যদি আমরা সঠিক উপদেশ না পাই তাহলে আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে।
আমার এক বন্ধু আমাকে বলেছে যে, কিছু আলেমদের মধ্যে এরকম একটি “কওল” (মতামত) আছে যে, যখন স্ত্রীর হায়েয (মাসিক স্রাব) চলমান থাকে, তখন (শুধুমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে) পায়ুপথ দিয়ে সহবাস করা বৈধ। এই কথা কি সঠিক?
দয়া করে এর সাথে সম্পর্কিত আইন-কানুন এবং এর পরিণতি উল্লেখ করে দিন।
● উত্তরঃ
সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা-র জন্য এবং অসংখ্য সলাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নাবী ও রাসূল মুহাম্মাদ ﷺ-এর প্রতি।
আপনার ক্ষমা প্রার্থনা মঞ্জুর করা হলো। এরকম বিষয়গুলোতে শরিয়াহর বিধান বুঝতে চেষ্টা করা হারাম কিংবা লজ্জাজনক নয়; এটা হওয়া প্রয়োজন।
আপনার প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে যে, কারও জন্য তার নিজের স্ত্রীর সাথে পায়ুপথ দিয়ে সহবাস করা একটি কবিরা গুনাহ, তা মাসিকের সময়ে ঘটে থাকুক অথবা তার বাইরে। রাসুলুল্লাহ ﷺ তাকে অভিশাপ দিয়েছেন যে এমনটা করে!
✍ রাসুল ﷺ বলেন,
“অভিশপ্ত সে যে তার স্ত্রীর কাছে তার পায়ুপথ দিয়ে গমন করে”। (ইমাম আহমাদ, ২/৪৭৯; এছাড়াও দেখুন সাহিহ আল-জামি, ৫৮৬৫)
✍ রাসুলুল্লাহ ﷺ আরও বলেন:
যে ব্যক্তি মাসিক চলমান থাকা কোন মহিলার সাথে সহবাস করে, অথবা কোন মহিলার সাথে তার পায়ুপথ দিয়ে সহবাস করে, বা কোন জ্যোতিষীর কাছে যায়, সে মুহাম্মাদের উপর যা নাযিল হয়েছিল তার সাথে কুফুরি করেছে”। (আত-তিরমিযি, নং ১/২৪৩; আরও দেখুন সাহিহ আল-জামি, ৫৯১৮।
যদিও স্বাভাবিক রুচিবোধ সম্পন্ন বেশীরভাগ স্ত্রীরাই এমনটা করতে অস্বীকৃতি জানায়, তারপরও এমন কিছু স্বামী আছে যারা তাদের স্ত্রীদেরকে তালাক দেয়ার ভয় দেখায় যদি তারা (এই বিষয়ে) তাদের কথা না শুনে, তাদের মধ্যে কয়েকজন এমনকি নিজেদের স্ত্রীদেরকে ধোঁকাও দেয় – যারা (যেসব মহিলারা) নিজেরা আলিমদের কাছে গিয়ে এরকম বিষয়ে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করে – তারা (এসব স্বামীরা) তাদেরকে (তাদের স্ত্রীদেরকে) ধোঁকা দিয়ে বলে যে এমনটা করা বৈধ! কেননা রাসুল ﷺ বলেছেন যে একজন পুরুষ তার স্ত্রীর সাথে যেভাবে ইচ্ছা সহবাস করতে পারে, সামনে থেকে অথবা পিছন থেকে, যতক্ষণ পর্যন্ত সহবাস ওই জায়গা দিয়ে হচ্ছে যেখান দিয়ে সন্তান জন্মগ্রহণ করে!
এতে কোন সন্দেহ নেই যে, পায়ুপথ হচ্ছে এমন এক জায়গা যেখান থেকে বর্জ্য নিষ্কাশিত হয়, এটা সেই জায়গা নয় যেখান দিয়ে সন্তান জন্মলাভ করে থাকে।
আরও একটি কারণ হচ্ছে, যেজন্যে কিছু লোক এই অনৈতিক কাজটি করে তা হচ্ছে যে, তারা বিবাহিত জীবনে (যা হওয়া উচিৎ ছিল পবিত্র) প্রবেশ করে কিছু জাহিলি (অজ্ঞতাপূর্ণ) সংস্কৃতি আর উদ্ভট চর্চা নিয়ে, অথবা অশ্লীল ফিল্মে দেখে থাকা কোন দৃশ্যের স্মৃতি নিয়ে, যা থেকে তারা আল্লাহ্র কাছে তওবা করেনি।
এই কাজটি হারাম যদিওবা তারা (স্বামী এবং স্ত্রী) উভয়ে এই কাজে সম্মতি দেয়। পারস্পরিক সম্মতি একটি হারাম কাজকে হালাল বানিয়ে দিতে পারে না।
আমি আল্লাহ্র কাছে দু’আ করি যে, তিনি যেন আমাদেরকে তার দ্বীন সম্পর্কে প্রকৃত বুঝ দান করেন এবং আমাদেরকে এর সীমানা(বাউন্ডারি) মেনে চলার সামর্থ্য দেন, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রোতা, এবং তিনি সেই সত্তা যিনি দু’আ কবুল করে থাকেন।
► আপনার যদি পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন ও পরবর্তী আপডেট পেতে পেজটি লাইক দিয়ে রাখুন। কেননা রাসূল (সাঃ) বলেছেন,
“যে ব্যক্তি মানুষকে হিদায়াতের দিকে ডাকে তার জন্য ঠিক ঐ পরিমাণ সাওয়াব রয়েছে, যে পরিমাণ পাবে তাকে অনুসরণকারীরা।” [সহীহ মুসলিম/২৬৭৪,৬৮০৪]
No comments:
Post a Comment